দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আঞ্চলিক পরিস্থিতি এবং ইসরায়েলের ‘আগ্রাসন ও যুদ্ধংদেহী তৎপরতার’ বিরুদ্ধে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের ওয়ানা বার্তা সংস্থা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে আব্বাস আরাঘচি লেবাননের ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার’ প্রতি তেহরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে লেবাননের ‘প্রতিরোধের’ প্রতি ইরানের পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি।
এ সময় নাবিহ বেরি লেবাননের প্রতি ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দক্ষিণ লেবাননের পরিস্থিতি সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন তিনি। অঞ্চলটিতে ইসরায়েলি হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ফোনালাপে বেরি ইসরায়েলের ‘লঙ্ঘন’ বন্ধ এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামী দেশগুলোর ‘আইনি ও নৈতিক দায়িত্বের’ কথাও তুলে ধরেন।
সূত্র: আল-জাজিরা
/অ